বুধবার, ২২ জুলাই ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত :

spot_img

 

ত্রিদেশীয় টি২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।

পরেরদিন ১৪ সেপ্টেম্বর আফগানিস্তান-জিম্বাবুয়ে (ঢাকা), ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান (ঢাকা), ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে (চট্টগ্রাম), ২০ সেপ্টেম্বর আফগানিস্তান-জিম্বাবুয়ে (চট্টগ্রাম), ২১ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান (চট্টগ্রাম) এবং ২৪ সেপ্টেম্বর ঢাকায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঘরের মাঠে আসন্ন ত্রিদেশীয় টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য গত সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নতুন মুখ পেসার ইয়াসিন আরাফাত। অন্য সদস্যরা হলেন-সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোসাদ্দেক সৈকত, তাইজুল ইসলাম, শেখ মেহেদী, আফিফ হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

বিশ্বকাপ থেকেই বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কায় গিয়ে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও বাজেভাবে হেরেছে সাকিব আল হাসানের দল।

এদিকে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিম-সাব্বির রহমান-সাইফ উদ্দিন-আফিফ হোসেন- ইয়াসিন আরাফাতকে নিয়ে গড়া বিসিবি একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...