বুধবার, ২২ জুলাই ২০২৬

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারিতে সোনা জিতলেন রোমান

প্রকাশিত :

spot_img

 

গত জুনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্যে দেখিয়ে ২০২০ টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়া রোমান সানার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-৩) রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন তিনি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে ফাইনালে চীনের ঝেনকি শিকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতার সেরা হয়েছেন বাংলাদেশের রোমান। এর আগে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।

সোনা জেতার লড়াইয়ে প্রথম সেটে ২৮-২৮ পয়েন্টে ড্র করেন রোমান। দ্বিতীয় সেটে ২৯-২৬ ব্যবধানে হেরেই যান চীনা প্রতিপক্ষ শির কাছে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। তৃতীয় ও চতুর্থ সেটে জেতেন যথাক্রমে ২৭-২৫ ও ২৮-২৫ পয়েন্টে। শেষ সেটে হয় হাড্ডাহাড্ডি লড়াই। তবে ২৮-২৭ ব্যবধানে জিতে বিজয়ীর হাসি হাসেন রোমান।

এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান পরাস্ত করেছিলেন চীনের লি টাকে। তিনি জিতেছিলেন ৬-৪ সেট পয়েন্টে। কোয়ার্টার ফাইনালেও তার জয়টা ছিল দাপুটে। ৭-১ সেট পয়েন্টে রোমান হারিয়েছিলেন চাইনিজ তাইপের হুই ঝি ইয়াংকে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...