মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের দুয়ারে খালে ডুব জাল (মাছ ধরার জাল) বসান বিমল চন্দ্র জলদাস। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে খালে জাল তুলতে গিয়ে পানিতে ভেসে গিয়ে ডুব জালের ভেতর ডুকে যান বসান বিমল জলদাস। সেখানে তার মৃত্যু হয়।
বিমলের পিতা আনন্দ মোহন জলদাস জানান, শুক্রবার ভোরে আমার নাতিকে নিয়ে জাল তুলতে খালে যায় বিমল। খালে পানির স্রেতে বেশী থাকাতে ভেসে গিয়ে জালের ভেতর ডুকে যায় সে। ভোর হওয়াতে ওই সময় আশে পাশে কেউ ছিলো না। বাবা পানি থেকে উঠতেছেনা দেখে তার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজন ডুবজাল তুলে দেখে সেখানে মৃত অবস্থায় পড়ে আছে বিমল।
খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সকালে ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। বিষয়টি খুবই মর্মান্তিক।



