শনিবার, ২৫ জুলাই ২০২৬

তৃণমূলের কাউন্সিলকে কেন্দ্র করে মিরসরাই উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ ‘কোন মাদকাসক্ত ব্যক্তি নেতৃত্বে আসতে পারবেনা’

প্রকাশিত :

spot_img

 

এম মাঈন উদ্দিন,মিরসরাই

মিরসরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন,আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন- এটা মনে রাখতে হবে। আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে গড়ে তুলতে হবে। কোন মাদকাসক্ত ব্যক্তি নেতৃত্বে আসতে পারবেনা। সেপ্টেম্বর মাসের ভিতর সকল ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন শেষ করে ইউনিয়ন সম্মেলনের প্রস্তুতি নিতে হবে।

রবিবার ( ১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিঠাছড়া বাজারে অবস্থিত সাসা কমিউনিটি সেন্টারে

তিনি আরো বলেন, যে দেশে যে দল সংগ্রাম করে, ত্যাগ স্বীকার করে, মানুষের কল্যাণে কাজ করে, যাদের আন্দোলনের সংগ্রামের ফলে স্বাধীনতা, সেই দল ক্ষমতায় থাকলে ‘দেশের উন্নয়ন হয়’। আর অবৈধভাবে ক্ষমতা দখল করে যারা ক্ষমতায় আসে তারা নিজেদের ক্ষমতা নিশ্চিত করে ‘নিজেদের ভাগ্য গড়ার কাজে ব্যস্ত থাকে’।

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “আওয়ামী লীগ ১০ বছর ক্ষমতায়। এই সময়ের মধ্যে আওয়ামী লীগ মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। মানুষ জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের উন্নতি হয়, ভাগ্যের পরিবর্তন হবে। এই বিশ্বাস, আস্থাটা ধরে রাখতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, সদস্য মহিউদ্দিন রাশেদ, খুরশিদ আলম আজাদ, নুরুল হুদা, আবদুল কাইউম নিজামী, ডাঃ মোস্তফা, আবুল বশর, আব্দুল হাকিম উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চেয়ারম্যান ও মেয়রগণ,উপজেলা যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...