বুধবার, ২২ জুলাই ২০২৬

সৌম্যসহ বাদ চারজন, দলে নতুন চমক

প্রকাশিত :

spot_img

 

ক্রীড়া প্রতিবেদক

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ স্কোয়াড ঘোষণা করা হয়।

দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার, পেসার আবু হায়দার রনি, পেসার ইয়াসিন আরাফাত এবং তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

তবে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এ ছাড়া প্রায় এক বছর পর বাংলাদেশ দলে ডাক পেলেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন এবং শফিউল ইসলাম।

টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং ২১ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এর আগে দুটি মাচের একটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন উইকেটে জয় পায় বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হেরেছে টাইগাররা।

বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...