শনিবার, ২৫ জুলাই ২০২৬

জি কে শামীম আমার লোক হলে যুবলীগে গেল কীভাবে: আব্বাস

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও অর্থসহ আটক যুবলীগ নেতা পরিচয়ধারী এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে কিছু সংবাদমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের লোক বলে উল্লেখ করা হলেও তা সত্য নয় বলে দাবি করেছেন আব্বাস।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজের কার্যালয় থেকে জি কে শামীম আটক হওয়ার পর যোগাযোগ করা হলে আব্বাস এ দাবি করেন।

মির্জা আব্বাস বলেন, আমি জি কে শামীমকে চিনি না। আর তিনি যদি আমার লোক হতেন, তাহলে এতদিন তাকে ধরা হয়নি কেন। তিনি যুবলীগে গেলেন কীভাবে। তাহলে যারা আওয়ামী লীগ ও যুবলীগ করে সবাই আমার লোক! তাদের সবাইকে ধরতে বলেন।

শামীম শাহজাহানপুর এলাকার টোকাই ছিলেন জানিয়ে ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বলেন, এসব টোকাইদের সঙ্গে মির্জা আব্বাস পরিবারের লোকজনের কখনোই যোগাযোগ রাখেনি বা কথা হয়নি। আর এরা কখনো আমাদের বাড়িতেও প্রবেশ করতে পারেনি। এদের কীভাবে চিনবো?

‘ক্যাসিনো বিএনপির সৃষ্টি’ বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অভিযোগের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস বলেন, ক্যাসিনো বিএনপির সৃষ্টি নয়। বরং আমি যখন মেয়র ছিলাম তখন ঢাকা শহরের সব জুয়ার আসর বন্ধ করে দিয়েছিলাম। সুতরাং ওবায়দুল কাদের যেটা বলেছেন সেটা সঠিক নয়।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক পরিচয়ধারী জি কে শামীমকে শুক্রবার তার গুলশানের নিকেতনের কার্যালয় থেকে বিপুল অস্ত্র-মাদক ও টাকাসহ আটক করা হয়।

কিছু সংবাদমাধ্যমে জি কে শামীমকে যুবলীগের ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে জানানো হয়, তিনি একসময় মির্জা আব্বাসের লোক ছিলেন এবং যুবদল করতেন। যুবদল থেকে পরে যুবলীগে ঢোকেন জি কে শামীম।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...