বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইমরান এরদোগান ও মাহাথিরের উদ্যোগে বিশেষ টিভি চ্যানেল

প্রকাশিত :

spot_img

 

অনলাইন ডেস্ক

তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানের উদ্যোগে আন্তর্জাতিক মানের একটি বিশেষ চ্যানেল খোলার পরিকল্পনা নেয়া হয়েছে। এই চ্যানেল খোলার বিশেষ উদ্দেশ্য হলো ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গড়ে ওঠা ইসলামফোবিয়াসহ বিভিন্ন অপপ্রচার রোধ করা। এছাড়া মুসলিদের ইতিহাস ঐতিহ্য সঠিকভাবে বিশ্বকে জানাতে ভুমিকা রাখবে চ্যানেলটি।

নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরে এক টুইট বার্তায় এ বিষয়টি জানান ইমরান খান।
টুইটার পোস্টে ইমরান খান জানান, ‘প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আমি আজ এক বৈঠকে মিলিত হয়েছি। যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের তিন দেশ যৌথভাবে একটি ইংরেজি চ্যানেল চালু করব।

যা ‘ইসলামফোবিয়া’ থেকে উৎপন্ন চ্যালেঞ্জসমূহের মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি আমাদের মহান ধর্ম ইসলামের বাস্তব পরিচয়ও তুলে ধরবে। ’

ইমরান খান বলেন, ভুল তথ্যের কারণে যেসব লোক মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে সেগুলো শুধরে দিতে হবে। ধর্ম অবমাননার বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে হবে।

এর আগে গত জুন মাসে মুসলিম উম্মাহর স্বার্থে তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার একটি উদ্যোগ নেয়া হয়েছিল।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...