মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত :

spot_img

 

ক্রীড়া প্রতিবেদক

নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে ভুটানের ৩-০ গোলের জয়। যা আজ বাংলাদেশের জন্য টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নেপালের যুব দল এমনিতেই শক্তিশালী। তার উপর তাদের মাঠে খেলা। কিন্তু আজ নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে তানভীর, ফাহিম এবং মিরাজদের সামনে দাঁড়াতেই পারেনি ভুটানীরা। তাদেরকে ৪-০ গোলে উড়িয়ে প্রথম বারের মতো সাফ অনূর্ধ্ব-১৮ পুরুষ ফুটবলের ফাইনালে উঠলো লালসবুজরা। ফলে আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশ পাচ্ছে ভারত এবং মালদ্বীপের মধ্যকার জয়ী দলকে। শুক্রবার বিকেলেই ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

অনূর্ধ্ব-১৮ সাফের গতবারের রানার্সআপ দল বাংলাদেশ। আগের দুই সাফে এই ভুটানের বিপক্ষে জিতেছিল লাল সবুজরা। ২০১৫ সালে ২-০তে। এরপর ২০১৭ সালেও এই স্কোর লাইনে। শুক্রবার কাঠমান্ডুতে জয়ের গোলের ব্যবধান আরো বাড়লো।

২ মিনিটে লম্বা থ্রো থেকে আসা বলে ডিফেন্ডার তানভীর হোসেনের হেড চলে যায় ভুটানের জালে। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম বাম পায়ের প্লেসিং শটে পরাস্ত করেন বিপক্ষ গোলরক্ষককে।

৩২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ের তীব্র শট নেন মিডফিল্ডার মিরাজ হোসেন। দর্শনীয় ভঙ্গিতে তা চলে যায় জালে। ৩-০তে প্রথমার্ধ শেষ হওয়ার পর ৯৪ মিনিটে বদলী মিডফিল্ডার দীপক রায় বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বাংলাদেশের গোল সংখ্যা হালি পূর্ণ করেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...