বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে আহত ১, উদ্ধার ৫

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সোনাইছড়ি ঝর্না থেকে পড়ে এক পর্যটক আহত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ি ঝর্নায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো ৫ পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফিন্সের ষ্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, রোববার সকালে চট্টগ্রাম শহর থেকে মিরসরাই সোনাইছড়ি ঝর্নায় ঘুরতে এসে সুমাইয়া আনোয়ার (২১) নামে ১ পর্যটক পা পিছলে পাহাড়ের উপর থেকে নীচে পড়ে যায়। তার সহাপাঠীদের কাছ থেকে খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। এসময় মোঃ ইব্রাহীম (২২), তারেক রহমান (২০), নুসরাত জাহান (২২), পিনান (২১), হামীম রশিদ (২২) অক্ষত অবস্থায় ছিলো। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থী। আহত সুমাইয়া আনোয়ার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
তিনি আরো বলেন, বৃষ্টির কারণে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে যাওয়ায় ঝর্ণাতে একের পর এক দুর্ঘটনা ঘটে। পাহাড়ি পথ সম্পর্কে ধারণা না থাকাতে এমন দুর্ঘটনা ঘটছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাই হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে বিএনপির প্রার্থীর শ্রদ্ধা জ্ঞাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই উপজেলায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টায়...

‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’

মিরসরাই প্রতিনিধি ‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিক ভাবে একটি পত্রিকা ২০ বছর...

মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৫ ডিসেম্বর)...