বুধবার, ২২ জুলাই ২০২৬

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত :

spot_img

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটি ঘোষণা

বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা ও আইনজীবী ফজলুর রহমানকে সদস্য সচিব করে ১৭৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চারবারের নির্বাচিত সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। সদস্য সচিব ফজলুর রহমান দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি।
গত প্রায় এক দশক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মহাসচিব পদে দলের যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুবউদ্দিন খোকন দায়িত্ব পালন করে আসছিলেন।
এর মধ্যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বয়সের ভারে ন্যুব্জ। তিনি স্থায়ী কমিটির বৈঠকেই নিয়মিত থাকেন না। আর ব্যরিস্টার খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। তাকে দলের কাজ এবং খালেদা জিয়ার মামলা নিয়ে ব্যস্ত থাকতে হয়।

সভাপতি ও সম্পাদকের অসুস্থতা ও ব্যস্ততায় ঝিমিয়ে পড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পুনর্গঠনের দাবি করে আসছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা।
চলতি বছর ৩১শে জানুয়ারি দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে আইনজীবী ফোরামের নতুন কমিটির জন্য আহ্বায়ক করা হলেও তিনি ব্যর্থ হন। এ অবস্থায় খন্দকার মাহবুব হোসেন ও ফজলুর রহমানের নেতৃত্বে নতুন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির ঘোষণা এল।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...