শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিএনপি নেতা নুরুল আমিনের পিতার দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের পিতা মাওলানা মো. আবুল খায়ের (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি সাতক্ষীরা হামীদপুর আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার বাদ যোহর মরহুমের নামাযের জানাযা শেষে উপজেলার ওচমানপুর ইউনিয়নের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালীম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, আবদুল আউয়াল চৌধুরী, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী মো. সালাহ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক  দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলমগীর, গাজী নিজাম উদ্দিন, নুরুল আবছার চেয়ারম্যান, সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, মুসা মিয়া, রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, সাবেক ছাত্রদল নেতা এবং উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু, উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম সমাজ, ব্যবসায়ী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের ছেলে বিএনপি নেতা নুরুল আমিন।

এদিকে মাওলানা আবুল খায়েরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
প্রসঙ্গত; নুরুল আমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...