শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত, দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাওলানা আবুল হোসাইন (৬৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫অক্টোবর) সকালে ওয়াহেদপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওলানা আবুল হোসাইন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মাজগাঁও গ্রামের মৃত রফিকুজ্জামানের ছেলে। তিনি পূর্ব মায়ানী মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।
নিহতের ভাতিজা খায়রুল ইসলাম জানান, আমার চাচা আবুল হোসাইন মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হয়। এসময় তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ শিক্ষক আবুল হোসেনের মৃত্যু বিষয় নিশ্চিত করে জানান, নিহতের প্রথম জানাযা মাজেদা হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ও নিজ বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা করেন চট্টগ্রাম দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মাহবুুল আলম সিদ্দীকি, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম প্রমুখ। জানাযায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...