শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই আ’লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন আবু সুফিয়ান বিপ্লব

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আবু সুফিয়ান বিপ্লব। তিনি বর্তমানে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, স্বাধীণতা পরবর্তী ১৯৯৩ সালে দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আলহাজ্ব এসএম আবু সুফিয়ান বিপ্লবের রাজনৈতিক জীবনের পথচলা শুরু হয়। এরপর ১৯৯৪ সালে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সালে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১২ সালে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল উদ্দিন। শিক্ষাগত জীবনে নিজামপুর কলেজ থেকে বিএসসি পাশ করেন এসএম আবু সুফিয়ান বিপ্লব। এসএম আবু সুফিয়ান বিপ্লব বলেন, আমি ছাত্র অবস্থা থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হই। দল যখন ক্ষমতায় ছিলো না তখনও রাজপথে ছিলাম এখনো আছি। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে বিএনপি-জামায়াত দেশব্যাপী জ্বালা-পোড়াও করলেও দুর্গাপুর ইউনিয়নে আ’লীগের শক্ত নেতৃত্বের কারণে কোন আন্দোলন করতে পারেনি। রাজপথে থেকে দৃঢ়ভাবে ইউনিয়ন আ’লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সাথে নিয়ে আমি তাদের বিধ্বংসী কর্মকান্ড মোকাবেলা করেছি। আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে অতীতের ন্যায় এখনো পর্যন্ত দলীয় সকল কর্মসূচী যথাযথভাবে পালনের চেষ্ঠা করছি। ছাত্রলীগ, যুবলীগের পর আওয়ামী লীগের দলীয় দায়িত্ব পালন করছি দীর্ঘদিন। তাই আমি দলকে বৃহৎ পরিসরে সেবা দেওয়ার জন্য ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হবো। আশা করি দল ও কাউন্সিলররা আমার অতীত কর্মকান্ড মূল্যায়ন করে আমাকে নির্বাচিত করবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...