বুধবার, ২২ জুলাই ২০২৬

মেসির হাতে ষষ্ঠ গোল্ডেন স্যু খেলা

প্রকাশিত :

spot_img

 

টানা তৃতীয় ও ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো লিওনেল মেসির হাতে উঠলো গোল্ডেন স্যু। গত মৌসুমে ইউরোপের শীর্ষ গোলদাতা হন বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেন তিনি। তাতে লীগ শিরোপা ধরে রাখে বার্সেলোনা। আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে মেসির হতে পুরস্কার তুলে দেয় ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৬-১৭, ২০১৭-১৮ মৌসুমে গোল্ডেন স্যু জিতেছিলেন মেসি।

মেসিই সবচেয়ে বেশিবার ইউরোপিয়ান গোল্ডেন স্যু জেতা খেলোয়াড়। চারবার এই পুরস্কার জিতে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৭-০৮, ২০১০-১১, ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে এ খেতাব জেতেন পর্তুগিজ তারকা রোনালদো। এছাড়া দুবার করে গোল্ডেন স্যু জিতেছেন রোনালদোর স্বদেশি ইউসেবিও ও ফার্নান্দো গোমেজ, জার্মানির জার্ড মুলার, রোমানিয়ার দুদু জর্জেস্কু, স্কটল্যান্ডের অ্যালি ম্যাকোয়েস্ট, ব্রাজিলের মারিও জারদেল, ফ্রান্সের থিয়েরি অঁরি, উরুগুয়ের দিয়েগো ফোরলান ও লুইস সুয়ারেজ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...