মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৫ম শ্রেণির মাদরাসা ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার

প্রকাশিত :

spot_img

 

বাগেরহাটের শরণখোলায় মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় একই মাদরাসার প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন জোমাদ্দারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইলিয়াস হোসেন শরণখোলা উপজেলার খোন্তাকাটা রাফেজিয়া ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক এবং একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের গফফার জোমাদ্দারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ৮ আগস্ট মাদরাসার লাইব্রেরীতে নিয়ে ৫ম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে ইলিয়াস হোসেন। ওই শিক্ষার্থীকে বিষয়টি মা-বাবাকে না জানানোর জন্য ভয় দেখায়। পরে শিশুটির রক্তক্রষণ হলে বিষয়টি তার মায়ের কাছে জানায় এবং মোড়েলগঞ্জের একটি ক্লিনিকে তার চিকিৎসা করা হয়।

পরে গত ১৯ আগস্ট রাতে নির্যাতিত ছাত্রীর পিতা বাদী হয়ে ইলিয়াস হোসেন নামের ওই শিক্ষকের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করলে তিনি গা ঢাকা দেন। থানা পুলিশ আসামিকে আটক করতে না পারায় গত ১৪ সেপ্টেম্বর পিবিআইকে (বাগেরহাট) মামলা টেক ওভার করে এসআই সাইয়েদ তদন্ত শুরু করে।

পিবিআই বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বলেন, আমরা মামলাটি টেক ওভার করার পরে পলাতক আসামি ইলিয়াস হোসেন দফায় দফায় তার অবস্থান পরিবর্তন করতে থাকে। পুলিশের হাত থেকে বাঁচতে তিনি বিভিন্ন কৌশল ব্যবহার করতে থাকেন। ঢাকা-গাজীপুরসহ বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। সর্বশেষ আধুনিক তথ্য প্রযুক্তির সহয়তায় ইলিয়াস হোসেনের অবস্থান সনাক্ত করে কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...