বুধবার, ২২ জুলাই ২০২৬

উত্তর সোনাপাহাড়ে ক্বেরাত প্রতিযোগিতা ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী (মিহির চৌধূরী) ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা (অনুর্ধ্ব ১৪ বছর) সম্পন্ন হয়েছে।
আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতা ও মাহফিল শুক্রবার (১৮ অক্টোবর) চিনকি আস্তানা ষ্টেশন রোডের উত্তর সোনাপাহাড় কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে অনুষ্ঠিত হয়।
মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী (মিহির চৌধূরী) ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমেদ রকিবুল বারী চৌধুরীর সভাপতিত্বে এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলার ১৬ টি মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থীর অংশগ্রহনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আবরারুল হক, ২য় স্থান অধিকার করে বারইয়ারহাট হেফজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী মোঃ মোয়াজবিন মুনিন, ৩য় স্থান অধিকার করে জামালপুর মাদ্রাসার শিক্ষার্থী মিজানুর রহমান। বিজয়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট, হাদীস বই এবং নগদ টাকা ১৫ হাজার ১ম স্থান,১০ হাজার ২য় স্থান এবং ৫ হাজার ৩য় স্থান অর্জনকারীদের প্রদান করা হয়। এছাড়া উত্তর সোনাপাহাড় নূরানী ইসলামী মাদরাসার হিফজুল কোরআন বিভাগের তিনজন শিক্ষার্থীকে পাগড়ি পরানো হয়।
বিকালের অধিবেশনে মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী (মিহির চৌধূরী) ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমেদ রকিবুল বারী চৌধুরী ফাউন্ডেশন সম্পর্কে বিভিন্ন বিষয় আলোকপাত করেন।
মাগরিবের পর শুরু হয় ইসলামের দৃষ্টিতে পারিবারিক জীবন বিষয়ক তাফসীরুল কোরআন মাহফিল। মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করেছেন ঢাকার তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ডঃ আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ওমরগণি এমইএস কলেজের অধ্যাপক ডঃ আলহাজ্ব আ. ফ. ম খালেদ হোসাইন, এনটিভি ও বাংলাভিশনের ধর্মীয় আলোচক মাওলানা মোল্লা নাজিম উদ্দিন।
ক্বেরাত প্রতিযোগিতা ও মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ দেলোয়ার হোসেন এবং মাওলানা সুলতান আহমেদ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...