বুধবার, ৬ মে ২০২৬

বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে লড়ছেন খালেক কোম্পানী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আগামী ২৮ অক্টোবর বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক কোম্পানী। এই পদে জয়ী হতে দলীয় হাইকমান্ডের পাশাপাশি কাউন্সিলরদের সাথে যোগাযোগ রাখছেন এই প্রবীন আওয়ামীলীগ নেতা। নম্র, ভদ্র, মিষ্টিভাষী, সদালাপী ও দানবীর হিসেবে এলাকায় তাঁর বেশ সুনাম রয়েছে।

আব্দুল খালেক বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মৃত হাফিজুর রহমান। তিনি ১৯৯৬ সালে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তিনি পরপর দুইবার পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী ৯ বছর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির বাইরে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। তিনি খন্দকার কলিজান বিবি জামে মসজিদের উপদেস্টা, জামালপুর ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা।


জানা গেছে, দলের দূর্দিনের পরীক্ষিত এই ত্যাগী নেতা আব্দুল খালেক রাজনীতির পাশাপাশি দল-মত নির্বিশেষে দীর্ঘ সময় ধরে সমাজ সেবার সাথে জড়িত রয়েছেন। গরীব, অসহায়, দরিদ্র ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন সব সময়। তাঁর সামথ্য অনুযায়ী সবাইকে সহযোগীতা করে যাচ্ছেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার বিষয়ে খালেক কোম্পানী বলেন, রাজনীতির পাশাপাশি দীর্ঘ সময় ধরে সমাজ কর্ম করে যাচ্ছি। এলাকার মানুষের সুখে দুঃখে রয়েছি। প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আদর্শ বাস্তবায়ন ও তৃণমূলকে আরো শক্তিশালী করতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। কাউন্সিলরদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...