বুধবার, ৬ মে ২০২৬

ছাত্রলীগের হামলার পর দিনও ঢাবিতে ছাত্রদলের শোডাউন

প্রকাশিত :

spot_img

 

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় দফায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার পরও আজ সোমবার আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গেছেন ছাত্রদল নেতৃবৃন্দ। পরে শোডাউন করেছেন ক্যাম্পাসে।

ছাত্রদলের নেতৃবৃন্দ আজ সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত মধুর ক্যান্টিনে অবস্থান করেন। পরে কলা ভবন থেকে টিএসসি পর্যন্ত শোডাউন দিয়ে ছাত্রদল নেতৃবৃন্দ ক্যাম্পাস থেকে বের হন।

ছাত্রদল ষষ্ঠ কাউন্সিলের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, গতকাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে। ছাত্রলীগ মনে করেছিল যে তারা হামলা করে আমাদের ভীতসন্ত্রস্ত করবে। কিন্তু আমরা ছাত্রলীগের এই হামলায় ভীত না। আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আছি এবং থাকব। আমরা কোনো হামলা-মামলা ও নির্যাতনের কাছে নতি স্বীকার করবো না।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ছাত্রদল নেতা আমিনুর রহমান আমিন,পার্থ দেব মন্ডল, আশরাফুল আলম ফকির, লিংকনসহ ১৫০-২০০ জন ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...