সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ছাদ বাগানের গাছকাটা সেই নারী গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

 

সাভারের সিআরপি রোডে একটি বাড়ির ছাদে দা দিয়ে কুপিয়ে গাছ কেটে ফেলা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন।

ছাদের টবে লাগানো গাছের মালিকের করা মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ওসি।

এ সময় উপস্থিত সংবাদমাধ্যমকে ওই নারী বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এইজন্য পুলিশ আমাকে আটক করেছে। গাছের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। হাবিব সাহেব আমাকে বকাবকি করেছেন- আমাকে ছাদ থেকে ফেলে দিবেন, আমাকে মারবেন। আমাকে বার বার মারতে আসছে আপনারা ভিডিওতে দেখেননি।’

তিনি বলেন, ‘কোনোভাবে গাছের ডাল ভাঙছে, সে আমাকে অভিশাপ দেয়।’

গাছগুলো কাটার জন্য অনুতপ্ত কিনা জানতে চাইলে ওই নারী বলেন, ‘আমার সন্তানের চেয়ে গাছগুলো আমার কাছে বড় না। আমার সন্তানের হাতগুলা যেন লুলা হয়ে যায়, এটা সে তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে বলছে।

‘হ্যাঁ আমি এই ঘটনায় অনুতপ্ত। আমি বলছি যে আমি যখন ভুল করছি আমি হাবিব ভাই আর হাবিব ভাইয়ের বউয়ের কাছে গিয়ে মাফ চাইবো। আমি ভুল করছি। রাগের বশেই আমি করে ফেলছি কাজটা, রাগ ছাড়া আমি করি নাই। আমি দরকার হয় মাফ চাইবো।’

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাভারের সিআরপি রোডে একটি বাড়ির ছাদে লাগানো শখের গাছ দা দিয়ে কুপিয়ে কেটে ফেলেন ওই নারী। গাছ কাটার সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গাছের মালিক সুমাইয়া হাবিব ভিডিওটি পোস্ট করেন।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

লাখো মানুষের কাছে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন ‘দাদু’ – জাইমা রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন নাতনি...

সাপে কাটলে যে পাঁচটি কাজ করবেন না

  বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রতি বছর কমপক্ষে পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের দংশনের শিকার...

আজ ঐতিহাসিক পলাশী দিবস

আজ ২৩ জুন ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবস। ২৬৩ বছর আগে এ দিনে পলাশীর আমবাগানে...