বুধবার, ২২ এপ্রিল ২০২৬

খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে চান স্বজনরা

প্রকাশিত :

spot_img

 

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে চান তার স্বজনরা। দুর্নীতির দায়ে কারাবন্দী অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তার বোন সেলিমা ইসলাম।

আজ শুক্রবার দুপুর ৩টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছান সেলিমা ইসলামসহ পরিবারের ছয় সদস্য। বিকাল ৪টার দিকে তারা বিএসএমএমইউর ৬২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান বলে নিশ্চিত বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং।

সেলিমা ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার শরীর অত্যন্ত খারাপ। এখানে তার চিকিৎসা হচ্ছে না। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চাই। এখানে তার চিকিৎসা হচ্ছে না; হবেও না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্যারোলের ব্যাপারে কোনো কথা হয়নি। উনি জামিনে মুক্তি পেলে আমরা উনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাব।’

এদিন সেলিনা ইসলামসহ হাসপাতালে গেছেন- খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারনের স্ত্রী কানিজ ফাতিমা, বড় ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে অভীক এস্কান্দার ও নাতি অন্তু এস্কান্দার তারেক রহমানের স্ত্রীর বড় বোন শামীম আরা বিন্দু।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়। গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...