শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল, সাধারণ সম্পাদক করিম মাষ্টার

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, মিরসরাইয়ের ইছাখালী চরে ৩০ হাজার একর চরজুড়ে গড়ে উঠা বঙ্গবন্ধু শিল্পনগর হবে বিশ্বের রোল মডেল। এখনো পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে ফলো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখন পিছিয়ে নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক এগিয়ে গেছি। তিনি বুধবার ( ৩০ অক্টোবর) দুপুরে মিরসরাইয়ের ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ আরো বলেস, মিরসরাইয়ে কোন ভাইলীগ চলবে না। যারা সন্ত্রাসী লালন পালন করে, মাদকের সাথে জড়িত তারা নেতৃত্বে আসতে পারবে না। বাংলাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন কেহ না খেয়ে মারা যায় না।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, সদস্য কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য খুরশিদ আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আওয়মীলীগের যুগ্ম সম্পাদক জহির উদ্দিন ইরান, নুরুল মোস্তফা, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, ছাত্রলীগ সভাপতি রাশেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন প্রমুখ। পরে কাউন্সিলদের মতামতের ভিত্তিতে শ্যামল দেওয়ানজীকে সভাপতি ও রেজাউল করিম মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...