বুধবার, ৬ মে ২০২৬

সাদেক হোসেন খোকাকে যতটা তটস্থ রেখেছি, তা কি এখন পারতাম?

প্রকাশিত :

spot_img

 

সুলতানা রহমান

মাস খানেক আগে খোকা ভাইয়ের সঙ্গে সবশেষ দেখা। ক্যান্সারের কারণে মলিন হয়ে আসা তার চেহারায় সেদিন সতেজতা দেখে উচ্ছসিত হয়ে বলেছিলাম, ‘আপনার আর কোনো অসুখ বিসুখ নেই। দিব্যি সুস্থ হয়ে গেছেন খোকা ভাই। ’ তিনিও স্বভাবসুলভ মুচকি হেসে নিজের মুখে হাত বুলিয়ে বলেছিলেন, সত্যি বলতেছো? ‘জ্বি খোকা ভাই, একদম ঠিক।

এর আগে নিউ ইয়র্কে যে কবার দেখেছি, আপনাকে দেখে মন খারাপ হয়ে যেতো, অচেনা লাগতো। এইবার একদম আগের মতো লাগছে-আগের মতোই জাঁদরেল। কিন্ত মাস খানেকের মধ্যেই তিনি চলে যাবেন সে ভাবনা আসেনি একবারের জন্যও।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বছর তিনেক আগে নিউইয়র্কে তাকে দেখে আমি চমকে গেছিলাম, প্রতাপশালী একজন মানুষ কতটা গুটিয়ে যেতে পারেন, সার্বক্ষণিক জনমানুষ পরিবেষ্ঠিত একজন কতটা নির্জনে থাকতে পারেন খোকা ভাই তার প্রমাণ।

আমার সঙ্গে দেখা হলেই বলতেন, তোমার বিয়েতে গেছিলাম। আমি আরেক ধাপ এগিয়ে বলতাম- ‘শ্বশুর বাড়ির লোকদের মশার কামড় থেকে বাঁচাতে দু’একবার বাসার আশপাশে মশা মারার ওষুধও দিতে হয়েছে। ’ খোকা ভাই হাসতেন!

মাত্র ১০/১৫ বছর আগেও বাংলাদেশের রাজনীতি এতোটা অসহনশীল ছিলো না, এখন যতটা বোধ করি। ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাদারিত্ব দুটোই সমানে সমান চলতে পারতো।

এক যাত্রাবাড়ি ফ্লাইওভারের অনিয়ম সংক্রান্ত যে পরিমাণ রিপোর্ট আমি করেছি কিংবা হাতির ঝিল প্রকল্পটিকে পরিবেশ বান্ধব রাখতে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে যতটা তটস্থ রেখেছি, তা কি এখন পারতাম? পারলেও ব্যক্তিগত সম্পর্কটি কি থাকতো? কিংবা এখন যত উন্নয়ন প্রকল্প হচ্ছে তাতে অনিয়মের খবর সাংবাদিকরা কতটা তুলে ধরতে পারছেন? খোকা ভাইর মৃত্যুর মধ্য দিয়ে প্রশ্নগুলো মাথায় ঘুরছে।
জামায়াত ঘেষা বিএনপি’র রাজনীতির সঙ্গে খোকা ভাইয়ের রাজনৈতিক দর্শনে ভিন্নতা ছিলো। মান্নান ভূইয়া, সাদেক হোসেন খোকা যে ধারায় বিএনপি’র রাজনীতি পরিচালিত করতে চেয়েছিলেন, দলটির হাইকমান্ড সে ধারায় অগ্রসর না হওয়ায় তার মাসুল গুনছে বিএনপি। একজন বীর মুক্তিযাদ্ধা হয়েও খোকা ভাইকে থাকতে হয়েছে পরবাসে। সে শুধুই ভিন্ন মতের জন্য নয়, কিংবা মামলা হামলার ভয়ে নয়, নয় শারীরিক অসুস্থতা। সাদেক হোসেন খোকা সাহসী মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের সময় গুলিতে তার হাতের একটি আঙ্গুল উড়ে গিয়েছিলো, সেই অবস্থায়ও তিনি যুদ্ধ চালিয়ে গেছেন। দুর্ধর্ষ ক্রাকপ্লাটুনের সদস্য সাদেক হোসেন খোকা জেষ্ঠ রাজনীতিবিদ হিসেবেও সাহসিকতার পরিচয় দিয়েছেন বহুবার। কিন্ত অভিজ্ঞ নেতাদের যখন মতামতের কদর থাকেনা দলের ভেতর, তখন পরবাসই শ্রেয়। আর এখন সব মান অভিমান, নির্জনতা কিংবা পারাপারের সব আয়োজনের উর্ধে একজন সাদেক হোসেন খোকা, তিনি কেবল ইতিহাসের একটি অংশ। খোকা ভাইয়ের জন্য অনেক শ্রদ্ধা আর ভালবাসা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...