শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ৩২তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন করেরহাট উদয়ন ক্লাবের উদ্যোগে ৩২তম ‘উদয়ন মেধাবৃত্তি’ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ৬শ ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, ক্লাবের সভাপতি মোঃ শেখ সেলিম, সাবেক সভাপতি জানে আলম, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, শিক্ষানুরাগী হাজ্বী মহসিন আলী।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দিলীপ কুমার বণিক, মোঃ আমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাকছুদ আলম শাহীন, অর্থ সম্পাদক মোঃ ইলিয়াছ ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন কিরণ, ক্রীড়া সম্পাদক কেফায়েত হোসেন রাজু, অফিস সম্পাদক মৃদুল কুমার দাস, প্রচার সম্পাদক মোঃ ইসমাইল রাজু, সামাজিক সম্পাদক মোঃ সাইফুদ্দিন চৌধুরী মাসুদ, সাহিত্য সম্পাদক রাজীব কৃষ্ণ জীবন, সদস্য মোঃ শাহাবুদ্দিন, মোঃ আবদুর রহিম, মোঃ লুৎফুর রহমান সোহাগ ও মোঃ সোলেমান উদ্দিন বাদশা, সালাহ উদ্দিন, দিন মোহাম্মদ দিলু, মঞ্জুরুল কাদের মিরাজ, সালাউদ্দিন রুমন, শাফায়েত হোসেন, সজল দাশ, আজিজুল হক, টিটু নাগ প্রমুখ।
সংগঠনের সভাপতি মোঃ শেখ সেলিম জানান, ১৯৯১ সাল থেকে ক্লাবের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা হয়ে আসছে। প্রতিবারের ন্যায় এবারো মিরসরাই, ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২য় থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রায় ৬শ ৫০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে করেরহাট উদয়ন ক্লাব মেধাবৃত্তি পরীক্ষা ছাড়াও বয়স্ক শিক্ষা কার্যক্রম, মাদকবিরোধী অভিযান, বৃরোপণ, বেওয়ারিশ লাশ দাফন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা প্রদান, গরিব মেয়েদের বিয়েতে সহযোগিতাসহ নানা জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন