সোমবার, ৯ মার্চ ২০২৬

আজ জিতলেই ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত :

spot_img

আয়ারল্যান্ড নির্ঘাত আজ ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টার। ডাবলিন জুড়েই আইরিশরা জয়গানে ব্যস্ত হয়ে যাবে ক্যারিবীয়দের! কারণ আর কিছুই না। আজ যেন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে জিতে যায়। তাতে অন্তত একটা চান্স থাকবে তাদের ফাইনালে যাওয়ার। শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই তো হলো; কিন্তু বাংলাদেশ কী সে সুযোগটা দেবে?

বিশ্বকাপের আগে তিন দলের প্রস্তুতির টুর্নামেন্ট প্রেস্টিজ ইস্যুতেও পরিণত হয়েছে। নিজ দেশে আইরিশরাও চায় ফাইনাল খেলতে। বাংলাদেশের প্রসঙ্গটা তো আরো বড়। আয়ারল্যান্ডের মতো র্যাংকিংয়ের নিচের এক দলকে ফাইনাল খেলতে দিয়ে গ্যালারির দর্শক হবে বা বিশ্বকাপের আগে চাঙ্গা মনোভাব দুর্বল করে রাখার কী মানে হতে পারে।

ইতোমধ্যে ফাইনালে উঠে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে রাখতে চায় টাইগাররা আজই। তবে এটাও ঠিক, ওয়েস্ট ইন্ডিজের মতো এক ক্রিকেট পরাশক্তির বিপক্ষে পরপর দুই ম্যাচে জয়ের আশা করা একটু বেশিই চাওয়া হয়ে যায়। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে একটু কমফোর্ডই থাকেন বাংলাদেশের ক্রিকেটারেরা এটা তো আর নতুন কিছু না।

তবে এ ম্যাচে কোচদের ভূমিকাও অনেক বেশিই। দুই দলের কোচরাই চাইবেন যত দূর সম্ভব তাদের রিজার্ভ বেঞ্চের পরীক্ষাটা সেরে নিতে। ওয়েস্ট ইন্ডিজ তো এটা করবেই। কারণ জয়টা তাদের আজ মুখ্য না। বিশ্বকাপের প্রস্তুতির আসরে কিছু যেন অপূর্ণ না থাকে। সুযোগ থাকলে বাংলাদেশও সেই একই কাজটা করত; কিন্তু একটু বেশিই রিস্ক হয়ে যায় সেটা। কারণ আজ জিতলে ফাইনালে ওঠার টেনশন কমে যায়। নতুবা শেষ ম্যাচে আইরিশ পরীক্ষার সম্মুখে পড়তে হবে।

বিশেষ করে স্বাগতিকেরা যে ব্যাটিং করেছে ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ম্যাচে (৩২৭/৫)। এককথায় যা অসাধারণ। অমন ব্যাটিংয়ের বিপক্ষে ক্যারিবীয়রা জিতলেও বাংলাদেশ জিতত কি না তা সাতবার ভাবতে হবে।

ফলে টেনশনে না থেকে তামিম, সাকিবরা আজই যদি আবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়া যায় তাতে এক পরাশক্তিকে পরপর দু’বার হারানোর পাশাপাশি ফাইনালও নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ যে আজ একেবারেই সেরা একাদশ নামাবে তা বোধহয় ঠিক না। কিছু পরিবর্তন তো আনবেই কোচরা। বিশেষ করে বোলিংয়ে। তাসকিনকে খেলিয়ে দেখতে পারেন। যেহেতু বিশ্বকাপের মূল স্কোয়াডেই এ পেসারকে চাচ্ছেন কোচরা। তা ছাড়া ব্যাটিংয়ের তিন নম্বরে সাকিবে ধাতবস্তকরণ ও লেট অর্ডারে মোসাদ্দেক, সাব্বিদেরকে খেলিয়ে দেখা। তবে পরীক্ষা-নিরীক্ষাগুলো একটু বেশিই জরুরি এখন টিম বাংলাদেশের। ম্যাচ জয়ের চেয়েও বিশ্বকাপের আগে এগুলো বড্ড প্রয়োজন। বৃষ্টিতে একটি ম্যাচ ভেসে যাওয়ায় বেশি ক্ষতি বাংলাদেশেরই হয়ে গেছে। আজো যাতে তেমন কিছু না হয় সেটাই প্রধান চাওয়া টিম বাংলাদেশের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...