শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। তিনি উপজেলার ১৬ ইউনিয়ন, দুই পৌরসভার প্রত্যেকটা গ্রামে সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইউনিয়ন নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার ( ৩মার্চ) নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে ১৬ ইউনিয়ন ২ পৌরসভার একটা করে ওয়ার্ডে (পরীক্ষামুলকভাবে) পর্যায়ক্রমে পুরো মিরসরাই কে মাদক,সন্ত্রাস,চাদাবাজি,মুক্ত করার যে কর্মসূচি ঘোষনা করেছেন। এছাড়া সোমবার রাতে মোবাইল ফোনে চোরাই তেলের এক ব্যবসায়িকে কঠোর হুশিয়ারি দিয়েছেন, যাতে করে চোরাই তেলের ব্যবসা বন্ধ করা হয়।

সংসদ সদস্য নুরুল আমিন বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।

তিনি বলেন, জনগণ আমাকে ভালোবেসে, আমার প্রতি অঘাধ বিশ্বাস ও আস্থা থেকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের চাওয়াই এখন আমার চাওয়া। জনগণের প্রত্যাশা অনেক, গুরুত্ব অনুযায়ী তাদের সকল প্রত্যাশা পূরণে আমি কাজ করে যাব।

এম মাঈন উদ্দিন, মিরসরাই

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...