শনিবার, ১১ এপ্রিল ২০২৬

জামায়াত নেতা মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক প্লাটফর্ম

প্রকাশিত :

spot_img

জামায়াতের বহিষ্কৃত নেতা ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক প্লাটফর্মের যাত্রা শুরু করেছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘জন আকাঙ্খার বাংলাদেশ’ নামে এই প্লাটফর্মের ঘোষণা দেয়া হয়।

মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন রাজনৈতিক দল কোনো ধর্ম বা নির্দিষ্ট আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল হবে না। বরং এটা হবে জনগণের আশা আকাঙ্খা পূরণে নতুন একটি প্লাটফর্ম। দলের আদর্শ ও বিস্তারিত কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন সাবেক এই জামায়াত নেতা। তবে আপাতত নিজেই এই প্লাটফর্মের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বলেও জানান মজিবুর রহমান মঞ্জু

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট তাজুল ইসলামসহ বেশ কয়েকজন জামায়াতপন্থি পেশাজীবী সংবাদ সম্মেলনের মূল মঞ্চে উপস্থিত ছিলেন।

মূলমঞ্চে না থাকলেও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরীসহ বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক উপস্থিত থেকে তাদের বক্তব্য শুনেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...