সোমবার, ৯ মার্চ ২০২৬

ঝিমিয়ে পড়া মিরসরাই যুবলীগ হঠাৎ সরব! প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক শোডাউনের প্রস্তুতি!

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ সময় ধরে ঝিমিয়ে পড়া মিরসরাই আওয়ামী যুবলীগ হঠাৎ সরব! গত কয়েক বছর দলটির সাংগঠনিক কার্যক্রম কাগজে ঠিক থাকলেও মাঠে ছিল অনুপুস্থিত। সম্প্রতি নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে সম্ভাব্য প্রার্থীরা তৃণমূলকে জাগিয়ে তুলেছে। এছাড়া বুধবার (১১ নভেম্বর) দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে প্রার্থীরা। মঙ্গলবার দিনভর দেখা গেছে, উপজেলার প্রত্যন্ত এলাকায় বিশেষ করে মাঠে অথবা চায়ের দোকানে যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ সফল করার কথা বলে ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় তারা নিজের সমর্থিত নেতাকর্মীদের নিয়ে ছোট ছোট শোডাউনে মিলিত হয়েছেন। কেউ কেউ চায়ের দোকানে একত্রিত হয়ে ছবি তুলে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। জানা গেছে, মিরসরাই উপজেলা যুবলীগের এবারের সম্মেলনে প্রায় ১২জন প্রার্থী মাঠে প্রচার প্রচারণা চালাচ্ছেন।” এদের মধ্যে সম্ভাব্য সভাপতি প্রার্থীরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল হক, বর্তমান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুরুল আবছার সেলিম, মোশাররফ হোসেন মান্না, মাহফুজ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা। সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করেছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, ইব্রাহিম খলিল ভূঁইয়া, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, সদস্য মেজবাউল করিম সোহেল, উপজেলা যুবলীগের সদস্য মোঃ রিয়াজ উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিটু, সাবেক ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ আলম মামুন রিফাত ও হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শাহরিার চৌধুরী সোহেল। মিরসরাই আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল আবছার সেলিম জানান, বুধবার মূলত প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্ব নির্ধারিত প্রোগ্রাম। প্রধান অতিথি থাকবেন মিরসরাইয়ের সংসদ সদস্য, আমাদের রাজনৈতিক অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র প্রযুক্তি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। এখানে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদপাপন করা হবে। মিরসরাই উপজেলা যুবলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী মাইনুর ইসলাম রানা জানান, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মিরসরাই উপজেলা কমিটির সম্মেলন। আর বুধবার (১১ নভেম্বর) দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। মূলত সমাবেশ সফল করতে আমি উপজেলার প্রতিটি ইউনিটে নেতাকর্মীদের সাথে দেখা করে, সভা করে এবং মিছিল করে নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...