সোমবার, ৯ মার্চ ২০২৬

দগ্ধ ভাইয়ের জন্য হাসপাতালের গ্রিল জড়িয়ে কাঁদছেন ছোটবোন

প্রকাশিত :

spot_img

 

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া ভ্যানচালক নিজামের ছোট বোন লাইজু আক্তার অঝোরে কাঁদছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবনের গ্রিল ধরে। হাসপাতালের ভিতর অতিরিক্ত মানুষ ঢুকতে না দেয়ায় ঢুকতে পারেননি তিনি।

লাইজু আক্তার বলেন, তার ভাই নিজাম ও তাদের পৈতৃক বাড়ি বরিশাল রাঙ্গাবালী উপজেলায়। জীবিকার তাগিদে নারায়ণগঞ্জেই পরিবারসহ বসবাস করেন তারা। তার বড় ভাই নিজাম পোশায় একজন ভ্যান চালক ছিলেন। শুক্রবার রাতে বাসার পাশে মসজিদে এশার নামাজ পড়তে যান তিনি। ফরজ নামাজ শেষে মুসল্লিরা যখন সুন্নত নামাজ পড়তেছিল ঠিক তখনই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এর আগেই অনেক মুসল্লি নামাজ শেষ করে বাইরে বের হয়ে গিয়েছিল।

লাইফ আরো জানান, নিজাম তিন সন্তান রয়েছে। বড় মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী, ছোট মেয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও সর্বশেষ সন্তানের বয়স মাত্র দুই বছর। তিনি ছাড়া পরিবারটি একদম নিঃস্ব হয়ে যাবে।

অঝোরে কান্নাভরা কণ্ঠে তিনি আরো বলেন, ‘মোর ভাইয়ের বা মোগো চিকিৎসা করার কোন সমর্থ নাই। আল্লাহ এমন বিপদ মোগো কেনো দিলো?’

এসময় চিকিৎসার জন্য তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...