সোমবার, ১৮ মে ২০২৬

নয়টিলা মাজার শরীফে আশেকানে মজলিস বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার হযরত নূর আলী শাহ (রহঃ) আল-আরবী, হযরত গাজী রজ্জাক আলী শাহ্ (রহঃ) আল-কিতাবী গাউসুল আযম পরশীর (রাঃ) এর স্বরনে নয়টিলা মাজার শরীফে আশেকানে মজলিস বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৩০ মার্চ ) নয়টিলা মাজার শরীফ প্রাঙ্গনে আশেকানে মজলিস বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মিলাদ দোয়ার মাহফিলে ভক্ত আশেকানদের উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহকারী পুলিশ সুপার, (মিরসরাই সার্কেল) মোঃ ইফতেখার হাসান পিপিএম (বার) ১৫০ জন প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথি বলেন, উপ মহাদেশে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে আরব দেশ থেকে অলি আওলিয়াদের আগমন হয়েছে।হযরত নূর আলী শাহ (রহঃ) আল-আরবী, হযরত গাজী রজ্জাক আলী শাহ্ (রহঃ) আল-কিতাবী গাউসুল আযম পরশীর (রাঃ) এ অঞ্চলে ইসলাম প্রচার করেছেন। তাদের তরিকা মোতাবেক আত্নশুদ্ধি অর্জন করলে আল্লাহর সন্তুষ্টি ও নবীর সাফায়াত লাভ করা সহজ। মাহে রমযান মাস আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ন মাস। এ মাসে দান সদকা করলে অন্যান্য মাসের তুলনায় সওয়াব বেশি। আমাদের উপর অপর ভাইয়ের অধিকার রয়েছে। যার হক তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। আমরা প্রতিবেশি অভাবগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ালে সমাজে ধনী গরিব ব্যবধান থাকবেনা। প্রধানমন্ত্রীর ভিশন ৪১ দরিদ্রমুক্ত উন্নয়নশীন দেশ হিসেবে উন্নত স্মাট বাংলাদেশ গড়ে উঠবে ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...