রবিবার, ১৭ মে ২০২৬

নিউজিল্যান্ড সফর-২০১৯ – ওয়ানডে দলে সাব্বির-তাসকিন

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

আসন্ন নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বুধবার সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। বিসিবির প্রধান নির্বাচ ক মিনহাজুল আবেদীন নান্নু দল ঘোষণা করেন।

৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত থাকার পর দলে ফিরেছেন সাব্বির রহমান। এ ছাড়া দীর্ঘদিন ফর্মহীনতা ও ইনজুরির কারণে দলের বাইরে থাকার পর সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। এবারের বিপিএলে তাসকিন সিলেটের হয়ে নিয়েছেন ১৪ উইকেট। দুটি ম্যাচে পেয়েছেন চার উইকেট করে।

এদিকে সাব্বির রংপুরের বিপক্ষে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। এ ম্যাচে দেখা গিয়েছিল আসল সাব্বিরকে। ৫১ বলে ৮৫ রান করেছেন, অল্পের জন্য পাননি সেঞ্চুরি। এছাড়া বাকি ম্যাচগুলোয় সাব্বির যথাক্রমে ১১, ২০, ৬, ১২ ও ৭ রান করেন।

গতকালই বাংলাদেশ দলে তাদের ফেরার আভাস দিয়েছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জানিয়েছিলেন পারফর্ম করলে দলে আসার সুযোগ রয়েছে। একদিন পরেই ঘোষিত দলে দেখা যায় পরিবর্তন।

স্বস্তিতে নিঃশ্বাস ফেলারও ফুরসত নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিমান ধরতে হবে নিউজিল্যান্ডের। বিপিএল ফাইনালের পাঁচ দিনের মাথায় মাশরাফিরা ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন প্রথম ওয়ানডে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে। ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি খেলবে তিনটি একদিনের ম্যাচ। তিনটি টেস্ট হবে ২৮ ফেব্রুয়ারি, ৮ ও ১৬ মার্চ।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন , মাহমুদুলাহ রিয়াদ , মেহেদি মিরাজ, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...