সোমবার, ৯ মার্চ ২০২৬

নিজ কেন্দ্রে বিরোধীপক্ষের পোলিং এজেন্ট পাননি মাহবুব তালুকদার। বললেন, সকাল থেকেই অসংখ্য অভিযোগ আসছে

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

নিজ কেন্দ্রে বিরোধীপক্ষের কোনো পোলিং এজেন্ট পাননি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ সকালে ৯টা ২০ মিনিটে রাজধানীর মগবাজারস্থ ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
এসময় তিনি বলেন, কেমন ভোট হচ্ছে তা আপনাদের বিবেককেই জিজ্ঞাসা করুন। সকাল থেকেই টেলিফোনে আমি অসংখ্য অভিযোগ পেয়েছি।

অভিযোগ নিয়ে কিছু করার আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কমিশনার হিসাবে আমার একক কোনো রেসপনসিবিলিটি আছে বলে মনে করিনা।

এ সময় তিনি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, আমি আগেও বলেছি, আপনারা আপনাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন কেমন ভোট হচ্ছে? আপনাদের বিবেককে জিজ্ঞাসা করলেই সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

পকেট থেকে একটি চিরকুট বের করে লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, একটি অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। এ নির্বাচন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য।

তাই আইনানুগভাবে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না। আপনার ইচ্ছা অনুযায়ী প্রার্থীকে ভোট দিন। আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...