সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্লটের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন রুমিন

প্রকাশিত :

spot_img

প্লটের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার গৃহায়ন মন্ত্রী বরাবর এক চিঠিতে তিনি এই আবেদন করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান খবরটি নিশ্চিত করেছেন।

চিঠিতে তিনি বলেন, আমার দল, বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি)-এর প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগষ্ট, ২০১৯ তারিখ সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

রুমিন ফারহানার প্লটের আবেদন নিয়ে বিএনপি বিব্রত ছিল। মাঠ পর্যায়েও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। এর প্রেক্ষিতে রুমিন ফারহানার এই সিদ্ধান্ত।

গত ৩ আগস্ট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে পাঠানো এক চিঠিতে তিনি প্লট চেয়ে আবেদন করে ছিলেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর পাঠানো ওই আবেদনে রুমিন লিখেছিলেন ‘ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।’

রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বিএনপির মনোনয়নে এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। রুমিন গত ৯ জুন শপথ নেন।

প্লট চেয়ে আবেদনের বিষয়ে রুমিন ফারহানা বলেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় সুবিধা। এটা কোনো সরকারের কাছে চাওয়া না। রাষ্ট্রের কাছে চেয়েছি। রাষ্ট্রীয় পদের কারণে বেশ কিছু অধিকার হয়, যেমন-গাড়ি, প্লট। সরকার হয়তো তাকে দেবে না। তবুও আনুষ্ঠানিকতার জন্য আবেদন করেছি।

তিনি বলেন, মন্ত্রী এমপি না হয়েও কেউ কেউ শুল্কমুক্ত গাড়ি পেয়ে গেছেন। আর আমি আবেদন করার পরই চিঠি ভাইরাল হয়েছে। এটা বিরোধী রাজনীতিকে হেয় করার জন্য করা হয়েছে। এটা কোনো অবৈধ কাজ নয় জানিয়ে সংসদে বাকি যারা প্লট চেয়ে আবেদন করেছেন তাদের নামও প্রকাশের দাবি জানান এই বিএনপি নেত্রী।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...