সোমবার, ১৮ মে ২০২৬

ফেসবুকে গুজব ছড়ানোয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

ফেসবুকে গুজব ছড়ানোয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা গ্রেপ্তার

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মানিকগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন অভিকে। শনিবার রাতে মানিকগঞ্জ জেলা পুলিশের ডিএসবির সিনিয়র এএসপি হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত যুবক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা উত্তরখন্ড গ্রামের নওশের আলম মাষ্টারের ছেলে।

ডিএসবি’র সিনিয়র এএসপি হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন অভি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু ও তিনজনকে ঢাকায় স্থানান্তর’ লিখে গুজব ছড়িয়ে দেন। এটি পুলিশের দৃষ্টিতে আসার পর, সেদিন সন্ধ্যায় বাঁচামারা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সুপার হাফিজুর রহমান আরও জানান, অভির বিরুদ্ধে শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫ (খ)(২)/৩১ ধারায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, আটক সাদ্দাম হোসেন অভি মুক্তিযুদ্ধ মঞ্চ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা প্রকৌশলী সমিতির সহ-সভাপতি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...