সোমবার, ৯ মার্চ ২০২৬

বাংলাদেশ সফর বাতিল করলো নিউজিল্যান্ড

প্রকাশিত :

spot_img

বাংলাদেশ সফর বাতিল করলো নিউজিল্যান্ড

আগামী ১০ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু হঠাৎই বাংলাদেশ সফর বাতিল করার নোটিশ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
তিনি ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনার কারণেই সফর বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেছেন।

এই সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। সূচি অনুযায়ী সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রামে।

সফর বাতিল সম্পর্কে বিসিবি প্রধান নির্বাহী বলেন, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজটি বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তারা আমাদের জানিয়েছে আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত করার কারণ হিসেবে ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার প্রভাব উল্লেখ করেছে তারা। সন্ত্রাসী হামলার মানসিক ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। তাই খেলোয়াড়দের বাবা-মা এ সিরিজ নিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় পাঁচজন বাংলাদেশীসহ প্রাণ হারান ৫০ জন। এমন হত্যাকাণ্ডের ঘটনায় বড় ধরণের ক্ষতি হতে পারত বাংলাদেশ ক্রিকেটেরও। কেন না, ওই মসজিদেই তখন জুমার নামাজ পড়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের। যে কারণে বাতিল করা হয় ক্রাইস্টচার্চে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের শেষ টেস্ট ম্যাচও।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...