শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ব্যাংকার্স ক্লাব অব মিরসরাই উপজেলার কমিঠি গঠন

প্রকাশিত :

spot_img



মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সংগঠন ‘ব্যাংকার্স ক্লাব অব মিরসরাই উপজেলা’র কমিটি গঠিত হয়েছে। বুধবার ( ১৭ এপ্রিল) সন্ধ্যায় মিরসরাই উপজেলা সদরের ন্যাশনাল ব্যাংকে কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার ম্যানেজার মুহাম্মদ বোরহান উদ্দীন খাঁন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার ম্যানেজার মুহাম্মদ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক বেসিক ব্যাংক লিমিটেড জোরারগঞ্জ শাখার ম্যানেজার মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক কৃষি ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার ম্যানেজার মুহাম্মদ ফরিদ উদ্দিন। ১১ সদস্যবিশিষ্ট ১ বছর মেয়াদী কমিটির নির্বাচিতরা ছাড়া অন্য ৭ টি পদে কারা আসীন হবেন তা মনোনীত করবেন প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা।
ব্যাংকার্স ক্লাব অব মিরসরাই উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দীন খাঁন বলেন, মিরসরাই উপজেলার সকল ব্যাংকগুলোকে একই সুতোয় গাঁথতে আমাদের এই উদ্যোগ। নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়ার বিষয়ে ঐক্যতম পোষণে ভূমিকা রাখবে এই সংগঠন। এছাড়া বাড়বে গ্রাহক সেবার মানও।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...