শনিবার, ১৪ মার্চ ২০২৬

ভ্যালেন্টাইন’স ডে তে পালন করতে হবে ‘সিস্টার’স ডে’, ‘ভ্যালেন্টাইন’স ডে’ নয়, ‘

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

‘ভ্যালেন্টাইন’স ডে’ নয়, ‘সিস্টার’স ডে’ হিসেবে পালন করতে হবে! এমনই একটি অদ্ভুত নির্দেশিকা জারি করা হল পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের তরফে। ফয়জলাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য জাফর ইকবাল রণধাওয়া এই ফরমান জারি করেছেন বলে জানা গিয়েছে।

ইসলামের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এমনকি ওই দিনে মেয়েদের উপহার হিসেবে কী দেওয়া হবে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফে। সহ-উপাচার্য সহ বাকি আধিকারিকদের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন মেয়েদের উপহার হিসেবে দেওয়া যেতে পারে ওড়না ও গা’ঢাকা পোশাক। এমনকি পাকিস্তানের সংস্কৃতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বোনেদের পাকিস্তানের মানুষেরা কতটা ভালবাসে, সেটা প্রকাশ্যে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। স্বামী-স্ত্রী অথবা প্রেমিক-প্রেমিকাদের মধ্যেকার ভালবাসার থেকেও ভাই-বোনের সম্পর্ক মহৎ বলে জানানো হয়েছে এই ফরমানে।

তবে এই প্রথম বার নয়, এর আগেও ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশিকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমস্ত রকম ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের উপরে। সংবাদমাধ্যমের উপরেও ভ্যালেন্টাইন’স ডে-র প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

 

সর্বশেষ

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

আরও পড়ুন

হাদিকে নিয়ে লেখার পর হত্যার হুমকি পাচ্ছেন অনন্য মামুন

নির্মাতা অনন্য মামুন হত্যার হুমকি পাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য...

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

  করোনামুক্ত হয়েছিলেন। নিউমোনিয়াকেও হার মানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। রোববার সকালে ৯২ বছর...

বিদেশি চ্যানেল বন্ধে ঘরে ঘরে হাহাকার,চট্টগ্রাম-ঢাকার ৭০ ভাগ দর্শকই দেখেন বিদেশি চ্যানেল

  স্টার জলসা কিংবা জি বাংলা নয়, দেশি কোনো চ্যানেল তো নয়ই— আসিফ খানের পছন্দ...