সোমবার, ৯ মার্চ ২০২৬

মধ্যবর্তী নির্বাচন নয়, ২০১৮ এর নির্বাচন বাতিল চাই : মির্জা

প্রকাশিত :

spot_img

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মধ্যবর্তী নির্বাচনের কথা বলিনি। আমরা তো ২০১৮ সালের নির্বাচনই মানি না। সেটাকেই অবৈধ বলছি। সেটাকেই বাতিল করার কথা বলছি। আমাদের সকল স্টেটমেন্টে একথা বলেছি যে, ওই নির্বাচন আমরা মানি না, ওটা বাতিল করে ফ্রেশ ইলেকশন দেয়া হোক। ব্যক্তিগতভাবে কেউ বলতে পারেন। সেটা তাদের অপিনিয়ন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মধ্যবর্তী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন

ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধি প্রতিরোধে সরকারের চরম ব্যর্থতা সংশ্লিষ্ট আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান সংযোজন সমস্যা সমাধানের একমাত্র উপায় নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, ধর্ষকদের সরকারি দলের প্রশ্রয় অথবা ধর্ষকরা সরকারি দলের সদস্য বলে তাদের অপরাধের কোনো বিচার হয় না। শনিবার ধর্ষণবিরোধী লংমার্চে আন্দোলনকারীদের ওপর ফেনীতে পুলিশের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা প্রমাণ করেছে যে, পুলিশের সারাদেশে ধর্ষণবিরোধী সমাবেশ শুধুমাত্র লোক দেখানো।

তিনি বলেন, সম্প্রতি পাবনা, ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর জাতীয় সংসদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতই ত্রাস সৃষ্টি করে এবং কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে সীল মেরে বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করে। নির্বাচন কমিশন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে। রিটার্নিং অফিসার ধানের শীষের প্রার্থীদের অভিযোগ গ্রহণ করেনি।

মির্জা ফখরুল বলেন, চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষকে চরম বিপাকে ফেলেছে। সরকারি দলের মদদপুষ্ট এক শ্রেণীর ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সরকারি ব্যবস্থপনার ব্যর্থতায় ও দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বেড়েই চলেছে।

তিনি বলেন, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে সামাজিক গণমাধ্যমে অপপ্রচার করলে ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি প্রদান করেছে তা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের বিজ্ঞপ্তি সংবিধানবিরোধী। মত প্রকাশের স্বাধীনতার মতো মৌলিক অধিকারের বিরোধী এটা। অবিলম্বে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার জন্য আহ্বান জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রথম থেকেই আমরা বলেছি ম্যাডাম অসুস্থ। আমরা বরাবরই তার এডভান্স ট্রিটমেন্ট (উন্নত চিকিৎসা) চেয়েছি। এখানের ডাক্তার যারা আছেন তারা বলেছেন, তার এডভান্স ট্রিটমেন্ট (উন্নত চিকিৎসা) দরকার। সেই এডভান্স সেন্টার তো (উন্নত চিকিৎসার ব্যবস্থা) আমাদের এখানে নেই। হয়তো ট্রিটমেন্ট আছে, কিন্তু আনুষঙ্গিক জিনিসগুলো নেই।

বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে দলের পক্ষ থেকে আমরা কোনো উদ্যোগ নেইনি। তার পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি যে হাসপাতাল থেকে বেরিয়ে বাসায় এসে অন্তরীণ হয়েছেন সেটাও পরিবারের উদ্যোগে সরকার ব্যবস্থা করেছে। তিনি তো মুক্ত নন, সি এজ নট ফ্রি। বলা হয়েছে যে- সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত হলে তো তার ওপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। পার্থক্য হয়েছে এটুকুই তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। হোমলি পরিবেশের মধ্যে আছেন। যাকে সোজা কথায় বলা যায় গৃহে অন্তরীণ করা।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...