শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ের ওসমানপুরে অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই ক্ষয়ক্ষতি ৫লক্ষ টাকা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাশখালী গ্রামের নছু মিজি বাড়ী প্রকাশ (ধন গাজী ভূইঁয়া বাড়িতে) অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় আবুল কালামের রান্নাঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো মৃত গণি আহাম্মদের ৪ ছেলের ৬কক্ষ বিশিষ্ট ও মৃত ফয়েজ আহাম্মদের ৩ ছেলের ৫কক্ষ বিশিষ্ট বসতঘর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টায় কিছু বুঝে উঠার আগে আবুল কালামের রান্নাঘরের দিক থেকে আগুন দেখতে পাই। আমরা সাথে সাথে আগুন নেভানো চেষ্টা করি এবং মিরসরাই ফায়ার সার্ভিসকে ফোন দিই কিন্তু ততক্ষণে দুই পরিবারের সহ মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সাফায়েত হোসেনের ঘর কিছুটা পুড়ে যায়।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার রবিউল আজম বলেন, শুক্রবার সন্ধ্যায় ওসমানপুর ইউনিয়নের বাশখালী গ্রামে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট প্রায় ১ঘন্টা ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, অগ্নিকান্ডে প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং উদ্ধার হয়েছে ২০ লক্ষ টাকার মালামাল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...