শুক্রবার, ১৫ মে ২০২৬

মিরসরাইয়ের করেরহাটে নয়ন চেয়ারম্যানের উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

২য় ধাপে করোনাভাইরাস সংক্রমন মোকাবেলায় মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে জনসাধারণের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণের উদ্বোধন করেছেন চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। বুধবার (২৫ নভেম্বর) সকালে বাজারে আগত জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে তিনি শুভ উদ্বোধন করেন। এসময় তিনি মাস্ক বিতরণের পাশাপাশি মানুষকে সচেতন করেন।

চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমাদের প্রিয় নেতা, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও আইটি বিশেষজ্ঞ মিরসরাই’র আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে করোনা সংক্রমন শুরু থেকে মাঠে ছিলাম। কর্মহীন, দরিদ্র, অসহায় মানুষের মাঝে প্রায় অর্ধকোটি টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়া করোনা ভাইরাস শুরু থেকে আমার ইউনিয়নে মানুষের মধ্যে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগে গ্রহণ করেছি। তারই ফলশ্রুতিতে আমার ইউনিয়নে আক্রান্তের হার অন্য জায়গার তুলনায় কিছুটা কম। যেহেতু শীত মৌসুম শুরু হয়েছে সংক্রমন বাড়তে পারে, তাই আমার পক্ষ থেকে মাস্ক বিতরণ শুরু করেছি। পর্যায়ক্রমে বাজার, মসজিদ, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাঝে ১০ হাজার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...