সোমবার, ৯ মার্চ ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ে আরমান হোসেন মুন্না (১৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মলিয়াইশ সাধুর বাজারে এই ঘটনা ঘটেছে। আহত মুন্না মঘাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গজারিয়া গ্রামের প্রবাসী নুর মোহাম্মদের পুত্র। আহত মুন্নাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মাসুদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সাধুর বাজারে দুখু মিয়ার চায়ের দোকানে বসা ছিলেন সক্রিয় ছাত্রলীগ কর্মী মুন্না। এসময় ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল এসে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ( মস্তাননগর হাসপাতাল) আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ তাজমীর মাহমুদ রিগান ( মুন্না) বলেন, রোগীর হাত ও ফিটে চাকু দিয়ে আঘাতের চিহৃ রয়েছে। বমি করায় শারীরিক অবস্থা একটু খারাফের দিকে। তাই দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।
ছাত্রলীগ কর্মী আরমান হোসেন মুন্নার উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্ল্য চৌধুরী নাজমুল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী।

এই বিষয়ে মিরসরাই থানার ওসি ( তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, হামলায় আহত মুন্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম শহরে নেয়ার পথে দেখেছি। এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...