মঙ্গলবার, ৯ জুন ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর এলাকায় ফেমাস টেইলার্সের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের সাহেব বাড়ির নুরুল হুদার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিরিনা। রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জমুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

চিনকী আস্তানা রেল ষ্টেশন মাষ্টার মো. সিরাজুল ইসলাম বলেন, বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ের উত্তর পাশে চট্টলা ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা গেছে। লেভেল ক্রসিংয়ে তখন গেটকিপার দেওয়া ছিলো। ওই মহিলা আরো ১০০ মিটার উত্তরে হটাৎ রেললাইনে উঠে যায়।

রেলওয়ে পুলিশের (জিআরপি) সীতাকুন্ডের সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছে। লাশ আনার মতো কোন অবস্থা ছিল না। পরিবারের লোকজন এ ঘটনায় কোন মামলা করবেনা বলে জানিয়ে লিখিত আবেদন করলে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবার লাশ দাফন করেছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...