সোমবার, ৯ মার্চ ২০২৬

মিরসরাইয়ে ডাকাতি মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ডাকাতি মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফজলুল হক ( ৩৮)। রবিবার ( ২৪ নভেম্বর) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

জানা গেছে, পরশু রাতে ফজলু নিখোঁজ হয়। তিনি উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামের মীর মোহম্মদ কেরানী বাড়ির মৃত মকবুল হোসেন বাদশার ছেলে।

ফয়জুল হকের বড় ভাই রেজাউল কারিমের ভাষ্য, তার ভাই বাড়ির পূর্বপাশে মাছ চাষের কাজ করতেন। প্রতিদিন রাতে যেতেন এবং সকালে কাজ শেষে বাড়ি ফিরতেন। গত শুক্রবার (২২ নভেম্বর) রাতে প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্য বের হলে ফজলুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলেও কেউ ফোন বন্ধ ছিল।

জানা গেছে, ফজলু খৈয়াছড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, রবিবার সকালে নিজতালুক এলাকার একটি ধানক্ষেত থেকে ফজলুর লাশ উদ্ধার করেছি। নিজ ফজলুর বিরুদ্ধে মিরসরাই থানায় ৩টি ডাকাতি মামলা রয়েছে। একটি মামলায় সাজাও হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ( চমেক) মর্গে প্রেরণ করা হয়।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...