শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ডিজিটাল ভূমি জরিপ অনিয়ম ও ঘুষ লেনদেন তদন্তে দুদক

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি


মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপের অনিয়ম সরজমিনে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার (৭ জুলাই) সকালে দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রতন কুমার দাশের নেতৃত্বে এসময় উপ-সহকারী মো. রিয়াজ উদ্দিন ও কং-৪১৯ উপস্থিত ছিলেন। গত ২৯ জুন ডিজিটাল জরিপে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
ওইদিন দুদক কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এসময় অনেক ভুক্তভোগী দুদক কর্মকর্তাদের কাছে তাদের অভিযাগ তুলে ধরেন। পরে দুদক কর্মকর্তারা উপজেলা নিবার্হী কর্মকর্তা রুহুল আমিনের কার্যালয়ে এসে ঘটনার সত্যতা যাচাই করেন।
জিজিটাল ভূমি জরিপ বাতিল কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন জানান, রবিবার সকালের দুদকের কয়েকজন কর্মকর্তা অনিয়মের বিষয়ে ভুক্তভোগীদের বক্তব্য শোনেন। তারা ক্রুটিপূর্ণ জরিপ সংশোধনের কথা বলেন। আমরা ক্রুটিপূর্ণ জরিপের বাতিল চাই। পূর্বের ক্রুটিপূর্ণ জরিপ বাতিল করে নতুনভাবে জরিপ কাজ শুরু করতে হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দুদক কর্মকর্তাদের জানান, তিনি কয়েক দিন আগে উপজেলা প্রশাসন নিয়ে ঘটনাস্থলে একটি গণশুনানির আয়োজন করেন। গণশুনানিতে ভুক্তভোগীদের দেয়া অভিযোগগুলো লিপিবদ্ধ করে নেয়া হয়েছে। শীঘ্রই অভিযোগগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবে বলে জানান।
ভুক্তভোগীরা সার্ভেয়ার জাকির, মিজানূর রহমান ও মজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তুলেন। কিন্তু দুদক কর্মকর্তারা উপজেলা সেটেলম্যান্ট কার্যালয়ে গিয়ে ওই তিন কর্মকর্তাকে খুঁজে পাননি। এসময় সেটেলম্যান্ট কর্মকর্তা ওই তিন কর্মকর্তা ছুটিতে রয়েছে বলে দুদক কর্মকর্তাদের জানান।
দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী মো. রিয়াজ উদ্দিন জানান, রবিবার ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরসরাই উপজেলা সেটেলম্যান্ট কার্যালয়ে গেলে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
দুদক চট্টগ্রাম কার্যালয়ে সহকারী পরিচালক রতন কুমার দাশ জানান, করেরহাটে ডিজিটাল ভূমি জরিপে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। উপজেলা সেটেলম্যান্ট অফিসার দুদক কর্মকর্তাদের কাছ থেকে এক সপ্তাহের সময় নিয়েছেন। এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান দুদকের এ কর্মকর্তা।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...