মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মিরসরাইয়ে ডেকোরেটার্স শ্রমিকদের নয়ন চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ডেকোরেটার্স শ্রমিকদের ঈদ উপহার দিয়েছেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। শুক্রবার (২২ মে) দুপুরের করেরহাট বাজারে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনায়েত হোসেন নয়ন, প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফিরোজ, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুর রহিম প্রমুখ।
এনায়েত হোসেন নয়ন বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে গত ৩ মাস ধরে সকল ধরনের অনুষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে কর্মহীন হয়ে পড়েছেন ডেকোরেটার্স শ্রমিকরা। তারউপর ঈদ সন্নিকটে, তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে করেরহাট ইউনিয়নের ডেকোরেটার্স শ্রমিকদের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছি। তিনি আরো বলেন, এই সংকটের শুরু থেকে আমার ইউনিয়নে প্রায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়া শতাধিক ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহার, পরিবহন শ্রমিক, সেলুন মালিক কর্মচারী, প্রতিবন্ধি সহ সমাজের অবহেলিত মানুষদের সহযোগীতা করেছি। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...