শুক্রবার, ১৫ মে ২০২৬

মিরসরাইয়ে দুটি আদিবাসী বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা পরিষদের উদ্যোগে আধিবাসী পাড়ার দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়ন সাইবেনীখিল রূপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় ও মিরসরাই সদর ইউনিয়নের মধ্য তালবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
দুটি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরনের পূর্ব মুহুর্তে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মিরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের সভাপতি ডা. জামশেদ আলম, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, সাংবাদিক মাঈন উদ্দিন, রূপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উষা ত্রিপুরা ও মধ্য তালবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সুরেশত্রিপুরা।
করেরহাট সাইবেনীখিল রূপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ে ৭০ সেট ও মিরসরাই মধ্য তালবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ে ৪০ সেট শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি সেট উপকরণে ছিলো একটি স্কুল বেগ, পানির বোতল, টিফিন বক্স, জ্যামিতি বক্স, খাতা, কলম ও পেন্সিল। উপকরণ পেয়ে শিক্ষার্থীরা বেশ খুশি হয়।
ছবির ক্যাপসনঃমিরসরাইয়ের করেরহাট সাইবেনিখিল রূপাইধন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করছেন অতিতিবৃন্দ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...