মঙ্গলবার, ৯ জুন ২০২৬

মিরসরাইয়ে বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মো. হাবিবুর রহমান (৩৫)। তিনি এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশনে মিরসরাই অফিসে কর্মরত ছিলেন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত হাবিব চাঁদপুর সদর থানার কামরাঙা বাজার এলাকার রামপুর পাটোয়ারি বাড়ির আলমগীর হোসেনের পুত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথায় নিয়ন্ত্রন হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা মো. হাবিবুর রহমানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়ে পড়ে। মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। এসময় বাসটি রাস্তার পাশে পড়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামগামী একটি হানিফ পরিবহনের এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহিকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত হাবিবুর রহমান শক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিও সংস্থায় চাকরি করতেন। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক, চালকের সহকারি পালিয়ে গেছেন। দুর্ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...