সোমবার, ৯ মার্চ ২০২৬

মিরসরাইয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে প্রতি বছরের মত এবারও বছরের প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। তবে করোনা মহামারির কারণে বিগত বছরগুলোর মতো এবার উৎসবের আমেজ ছিল না। উপজেলার সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার সকাল ১০টা থেকে স্বাস্থ্যবিধি মেনে নতুন বই বিতরণ করেছেন শিক্ষকরা। বই বিতরনে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম।

সারা বছর স্কুলে আসতে না পারলেও বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা জানায়, বই পেয়ে তারা খুব খুশি।

সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসিমা আক্তার জানান, সরকারি নির্দেশনা মেনে তারা যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন। যেসকল শিক্ষার্থী আসতে পারেনি তারা কিংবা তাদের অভিভাবকরা পরবর্তীতে স্কুল থেকে বই সংহগ্রহ করতে পারবে।
অভিভাবকরা জানান, করোনার কারণে স্কুল বন্ধ ছিল। শিক্ষার্থীদের পড়ালেখায় কিছুটা বিঘœ ঘটেছে। তবে নতুন বই পেয়ে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া যাবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী জানান, সমগ্র উপজেলায় বছরের প্রথম দিন থেকে বই বিতরণ শুরু হয়েছে। এ বছর উপজেলার ২৬২ প্রাথমিক বিদ্যালয়ের ৫৪ হাজার শিক্ষার্থীকে ৩ লাখ নতুন বই দেয়া হবে।

 

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...