রবিবার, ১৭ মে ২০২৬

মিরসরাইয়ে ৬ বছরেও চুক্তির ২ লক্ষাধিক টাকা না পেয়ে থানায় অভিযোগ ব্যবসায়ীর

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৬ বছরেও চুক্তির ২ লক্ষাধিক টাকা না পেয়ে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। দীর্ঘ সময় অপোর পর অবশেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) জোরারগঞ্জ থানায় ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ (নম্বর-৪৫২) দেন। তিনি ফেনীর মিজান রোড়ের কাজী ইলেকট্রিক সার্ভিসের সত্বাধিকারী।
ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি আমার সাথে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও ফেনী রয়েল হাসপাতালের চেয়ারম্যান মাহতাবুর রশিদের একটি ব্যবসায়িক চুক্তি হয়। চুক্তিতে দুই হাসপাতালে ইলেকট্রিক সামগ্রী সরবরাহের পাশাপাশি আমি ইলেকট্রিকের যাবতীয় কাজও সম্পাদন করি। একাধিক স্বাক্ষীর উপস্থিতিতে প্রায় ১৪ লক্ষাধিক টাকার চুক্তির প্রায় টাকা পরিশোধ করলেও বর্তমান পর্যন্ত পাওনা আরো ২ লক্ষ ৩৩ হাজার টাকা আজ প্রায় ৬ বছরেও পরিশোধ করেননি তিনি। পাওনা টাকাগুলো বিভিন্ন সময় আমি চেয়ে আসলেও আজ বা কাল করতে করতে ৬ বছর গড়িয়ে যায়। তাই আমি কোন উপয়ান্ত না পেয়ে অবশেষে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহতাবুর রশিদ প্রতারক ও বাটপার প্রকৃতির, আইনের কোন তোয়াক্কা করেন না। এছাড়া থানায় অভিযোগ দায়ের করলে কাজী জাহাঙ্গীর হোসেন ও তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যার হুমকি প্রদান করেন।
এই বিষয়ে জানতে মাহতাবুর রশিদের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করেও সংযোগ স্থাপন করা যায়নি।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর হোসেনের দেওয়া লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...