শনিবার, ১১ এপ্রিল ২০২৬

‘মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে আগামী চার বছরের মধ্যে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা’

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরী পরিদর্শন করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) সকালে তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আগামী চার বছরের মধ্যে এই শিল্পনগরীতে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন।

সালমান এফ রহমান আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে দ্রুতগতিতে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। সরকার বিদেশি বিনিয়োগ আনতে ব্যাপকভাবে কাজ করছে। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো দেশভিত্তিক আলাদাভাবে বরাদ্দ করায় বিনিয়োগকারী দেশগুলো আগ্রহী হয়ে উঠছে। তিনি বলেন, দেশে বিনিয়োগের জন্য জ্বালানি সংকট নেই। রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল থাকায় অনেকেই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে মনে করছেন উপদেষ্টা। শিল্পনগরীতে বিভিন্ন নির্মানাধীন কারখানা ঘুরে দেখেন সালমান এফ রহমান। এ সময় তিনি সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ নেন।
এসময় বেজা চেয়ারম্যান পবন চৌধুরী, বেজার প্রজেক্ট ডিরেক্টর ফারুক হোসেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...