সোমবার, ৯ মার্চ ২০২৬

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি


মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি টিম। বৃহষ্পতিবার (৮ আগষ্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। চট্টগ্রাম-২ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রতন কুমার দাশের নেতৃত্বে এ অভিযান চলে। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন ও কন্সেটেবল মো. ফারুক উদ্দিন। দুদক টিম হাসপাতালে প্রায় ৩ঘন্টা ধরে অফিসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীদের সাথে কথা বলেন এবং কাগজপত্র খতিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। এসময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা দুদক টিমের কাছে হাসাপাতালের নানা ধরনের অনিয়ম সম্পর্কে অবহিত করেন।

এ সময় ৫০ শয্যাবিশিষ্ট মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ, মহিলা ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড, শিশু ওয়ার্ড, অফিস কক্ষ ও ওষুধের গুদাম সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

দুদক সূত্রে জানা গেছে, রোগীদের হয়রানির শিকার ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) আসা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করি।
অভিযান পরিচালনাকারী দলের প্রধান সহকারী পরিচালক রতন কুমার দাশ জানান, চিকিৎসাসেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়েছে। অভিযানে ডাক্টারদের উপস্থিতি ভালো থাকলেও তবে হাসপাতালের বিভিন্ন জায়গায় অপরিস্কার রয়েছে, সরকারী ওষুধ সরবরাহে অনিয়, রোগীরা সঠিক সময়ে ওষুধ পায়না, বাহির থেকে ওষুধ নিতে হয় এবং রেজিষ্ট্রার খাতায় তথ্যের ঘাটতি রয়েছে।
বিষয়টি হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...